ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ 

পশ্চিম তীরে চেকপোস্টে হামলা, দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ২৪ অক্টোবর ২০২৬

শেয়ার

পশ্চিম তীরে চেকপোস্টে হামলা, দুই ইসরায়েলি সেনা নিহত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালের এই ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহত দুই সেনা হলেন- ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। রয়টম্যান আশকেলন এবং সভিলেম হোদ হাশারোন শহরের বাসিন্দা ছিলেন।

দুজনই ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধার ব্রিগেডের ৭৭৫তম ‘আরি’ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রয়টম্যান একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন। গুলিতে আহত অপর তিন সেনাও একই ব্যাটালিয়নের সদস্য।

এদিকে হামলায় জড়িত দুই ফিলিস্তিনি বন্দুকধারীও নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলির পর ঘটনাস্থলেই তাদের গুলি করে হত্যা করা হয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল

novelonlite28
umchltd