ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬ 

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২১ অক্টোবর ২০২৬

শেয়ার

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে, যা জানা গেল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতির ওপর নির্ভর করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ এগিয়ে আসায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হতে পারে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় এবার নিবন্ধিত ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর শেষ হয়।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে ফল জানা যাবে। এ জন্য পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। একই সঙ্গে নম্বরপত্রও ডাউনলোড করা যাবে।

এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

novelonlite28
umchltd