ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬ 

পাকিস্তানে ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার ভাঙচুর, কঠোর ব্যবস্থার দাবি

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ১ জুলাই ২০২৬

শেয়ার

পাকিস্তানে ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার ভাঙচুর, কঠোর ব্যবস্থার দাবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত ১২৫ বছর পুরোনো ঐতিহাসিক গুরুদ্বার সিং সভা দুর্বৃত্তদের হামলায় গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে দেশটির শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের ফারুকাবাদ এলাকায় অবস্থিত গুরুদ্বারটি গত ২৪ জুন রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। প্রায় ১২৫ বছরের পুরোনো এই ধর্মীয় স্থাপনাটি শিখ ধর্মের গুরুত্বপূর্ণ সিং সভা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িত হওয়ায় এর বিশেষ ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।

পাকিস্তানের শিখ প্রতিনিধিদের অভিযোগ, ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, এর আগেও শিখদের ধর্মীয় উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

শিখ সম্প্রদায়ের নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার পাশাপাশি দেশজুড়ে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে এ ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

novelonlite28
umchltd