ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬ 

ফের খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ২৮ নভেম্বর ২০২৬

শেয়ার

ফের খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। 

সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা থেকে কয়েকটি গাড়ি গোপালগঞ্জ-পদ্মা সেতু পার হয়ে ঢাকায় গেছে। কিন্তু দুপুরের পর থেকে গোপালগঞ্জের সড়কে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় খুলনা থেকে কোনো গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।  

তিনি আরও বলেন, আমরা গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছে না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার রাস্তা ব্যবহার করা হবে। দুপুরের পর থেকে সকল যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।

novelonlite28
umchltd