ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ 

গোপালগঞ্জে এবার এমপি বাবরের বাসভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২৬

শেয়ার

গোপালগঞ্জে এবার এমপি বাবরের বাসভবনে আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবনে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক সংসদ সদস্যের বাসভবনে আগুন দিচ্ছে। পরে তারা নিজেরাই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এছাড়াও ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি।

ঘটনাগুলোতে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

novelonlite28
umchltd