ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
এদিকে, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের দাবি, তাঁর কার্যালয়ের পাশে থাকা দুটি বড় পোশাক কারখানার শ্রমিকেরা এ অরাজকতা করেছেন। তিনি বলেন, বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তাঁরা তাঁর কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন।
আরও পড়ুন:









