ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ 

দেশের মানুষ শেখ হাসিনাকে আর বাংলাদেশে দেখতে চায় না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ নভেম্বর ২০২৬

শেয়ার

দেশের মানুষ শেখ হাসিনাকে আর বাংলাদেশে দেখতে চায় না: রিজভী

শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকে পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য করার চেষ্টা করছে, মানুষ এটা ব্যর্থ করে দেবে। পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবার ক্ষমতায় আসতে চায় তারা। তাদের সুখের স্বর্গ আর কখনও আসবে না।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেখতে চায় না।

রুহুল কবির রিজভী বলেন, রক্তাক্ত পথে এ দেশের মানুষ তাদের আর হাঁটতে দেবে না।

 

 

novelonlite28
umchltd