ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ 

চীনে পৌঁছেছেন ট্রাম্প, বিমানবন্দরে কোলাকুলি করলেন শি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ নভেম্বর ২০২৬

শেয়ার

চীনে পৌঁছেছেন ট্রাম্প, বিমানবন্দরে কোলাকুলি করলেন শি

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিমান অবতরণের পর বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই নেতাকে কোলাকুলি করতেও দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পের আগমন উপলক্ষে বিমানবন্দরে লালগালিচা বিছানো হয়। পাশাপাশি সামরিক বাহিনীর গার্ড অব অনার, শিশুদের ফুলেল শুভেচ্ছা এবং আকাশে যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই অভ্যর্থনাকে উষ্ণ অভ্যর্থনা হিসেবে বর্ণনা করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, তখন ট্রাম্প ও তার স্ত্রী তাকে স্বাগত জানাতে বিশেষভাবে বিমানবন্দরে গিয়েছিলেন। সে সময়ও তাদের জন্য জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

এদিকে, শেনজেনে উষ্ণ অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

দুই নেতার এই সফর ও সাক্ষাৎ ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

novelonlite28
umchltd