ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ 

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য তাদের তাদের ফোনকলে সাড়া না দিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

তাতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৮ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে। 

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো– আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে।

novelonlite28
umchltd