ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬ 

ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৭ অক্টোবর ২০২৬

শেয়ার

ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত

ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ৩৭৮ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী। এর মধ্যে নিহত হয়েছেন ১৬৮ জন। তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরাজানায়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে হুতির অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানো হয়েছে। আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে চালানো হয় এসব হামলা।

বিবৃতিতে দাবি করা হয়, হামলা ও সংঘর্ষে ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।

এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের এ ঘোষণার আগে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল সা'দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরবের দুটি বিমান হামলার খবর প্রকাশ করে।

novelonlite28
umchltd