ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ 

শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৬ নভেম্বর ২০২৬

শেয়ার

শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না বলে মন্তব‌্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব‌্য করেন তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। সে মূল্যহীন, অপ্রাস‌ঙ্গিক। তাকে প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে দে‌শে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’’

শেখ হা‌সিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উ‌ল্লেখ করে তি‌নি বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’

​তি‌নি বলেন, ‘সে একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তারাও বোঝে যে এখন সে এই সম্পর্কের জন্য অস্ব‌স্তিকর।

শেখ হা‌সিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসিনা একজন অপরাধী। তাই তার ফিরে আসার একমাত্র পথ হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। তাকে হস্তান্তর করাই একমাত্র পথ। হাসিনা অপরাধীর আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে। 

প্রত্যর্পণের মাধ্যমে শেখ হা‌সিনা‌কে ফেরানো নিয়ে দুই দে‌শের আলোচনার প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে তো হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদি হত্যাকারীরা রয়েছে।

গঙ্গা চু‌ক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে যা করার করব।

novelonlite28
umchltd