ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ 

কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৬ অক্টোবর ২০২৬

শেয়ার

কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ ছাড়া সহায়তার জন্য আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় কর্তৃপক্ষ। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

novelonlite28
umchltd