ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬ 

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১৭ অক্টোবর ২০২৬

শেয়ার

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। বিষয়টি জানিয়েছেন তার উপপ্রেস সচিব হাসান শিপলু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বাসা থেকে বের হয়েছেন প্রধানমন্ত্রী।

হাসান শিপলু বলেন, প্রথমে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে যাবেন। সেখানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে, তা সরেজমিনে দেখবেন তিনি।

উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়।

novelonlite28
umchltd