ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ 

আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১৯ নভেম্বর ২০২৬

শেয়ার

আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জাতিসংঘের

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বৃহস্পতিবার আইসিজ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দেন।

এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ‘আদালতের আজকের রায় এখন বাস্তব পদক্ষেপে রূপ নিতে হবে।’

তিনি আরো বলেন, মিয়ানমারের দায়িত্ব ও দায়বদ্ধতা আদালত স্পষ্ট করেছে। এই রায় বিশ্বের সব দেশের জন্য শক্ত বার্তা—গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন, দুর্দশা ও অপমানকে মানবতার বিবেকের ওপর কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

novelonlite28
umchltd