ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ 

স্বস্তি শেষ, বাড়ল অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ১১ নভেম্বর ২০২৬

শেয়ার

স্বস্তি শেষ, বাড়ল অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজে অব্যাহত হামলা এবং ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

বুধবার (১১ নভেম্বর) অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯২ ডলারে এবং মার্কিন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৮৬.৫৩ ডলারে ।

অক্টোবর মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। চলতি নভেম্বরেও ১০টি হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। নৌমাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজমালিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

এর আগের দিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা কম বলে ইঙ্গিত দিলে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। তবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর দাম আবার কিছুটা বেড়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।

novelonlite28
umchltd