ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ 

যেকোনো অপচেষ্টা রুখতে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১৬ অক্টোবর ২০২৬

শেয়ার

যেকোনো অপচেষ্টা রুখতে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই। তবে উৎসবের আনন্দ-উচ্ছ্বাসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব ও ধরণ বিবেচনা করে চার শ্রেণিতে ভাগ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বর্তমান ঢাকা মহানগরীর মোট ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে সরাসরি নিয়োজিত রয়েছেন ২ হাজার ১০০ জন পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে। উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে বলে জানান তিনি।

যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কমিশনার।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও ভুল তথ্য ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে বলে সতর্ক করেন ডিএমপি প্রধান।
 

 

novelonlite28
umchltd