ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ 

ভারতে ১৩৭ ক্যানসারের ওষুধের দাম কমছে ৭০ শতাংশ পর্যন্ত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ২৬ অক্টোবর ২০২৬

শেয়ার

ভারতে ১৩৭ ক্যানসারের ওষুধের দাম কমছে ৭০ শতাংশ পর্যন্ত

ভারতে ক্যানসারের চিকিৎসা আরও সাশ্রয়ী করতে ১৩৭টি পর্যন্ত ক্যানসারের ওষুধের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এসব ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ওপর বাণিজ্যিক মুনাফার হার ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হবে।

দাম কমানোর আওতায় থাকছে ২০টিরও বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এর মধ্যে রয়েছে ইমিউনোথেরাপির ওষুধ এবং স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ।

ক্যানসারের চিকিৎসার ব্যয় কমাতে ভারতের সরকারের এটি সর্বশেষ পদক্ষেপ। এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যানসারের ওষুধের ওপর মূল্য নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। ওই উদ্যোগের ফলে কিছু ওষুধের দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল।

নতুন সিদ্ধান্তের ফলে ক্যানসার রোগীদের চিকিৎসার ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ব্যয়বহুল ওষুধের ওপর নির্ভরশীল রোগীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

novelonlite28
umchltd