ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ 

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২৩ নভেম্বর ২০২৬

শেয়ার

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি নাশকতা কি না সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি ডিউটি অফিসার।

শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

novelonlite28
umchltd