ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ 

হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, চলছে অভিযান: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ১০ নভেম্বর ২০২৬

শেয়ার

হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, চলছে অভিযান: রাশেদ খাঁন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রশক্তির বর্তমান ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর শ্রীমঙ্গলে হওয়া ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এই তথ্য ও প্রতিক্রিয়া জানান।

ঢাকা এজ পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রশক্তির বর্তমান ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের উপরে শ্রীমঙ্গলে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভিডিও দেখে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবেই রামদা দিয়ে এই হামলা করা হয়েছে। তবে হাসিব আল ইসলাম আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছে। মহান আল্লাহর দরবারে হাসিবের সুস্থতার জন্য দোয়া রইলো।

হাসিবের ওপরে হামলার এই ঘটনার বিষয়ে আমি ইতোমধ্যে আমি মৌলভীবাজারের এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি। পুলিশ ইতোমধ্যে অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তার বাড়িতে সহ বিভিন্ন জায়গায় কয়েক দফা অভিযান পরিচালনা করেছে। এই ঘটনায় এনসিপির মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা মামলা দায়ের করতে গেছেন। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে।

 

novelonlite28
umchltd