৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, কারা পাবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য বিনামূল্যে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। তবে সব ছাত্রী নয়, প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরাই পাবেন একটি করে বাইসাইকেল। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ছাত্রীদের জন্য নির্ধারিত কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা পরখ করে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই বাইসাইকেলগুলো চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

কারা পাবেন সরকারি উপহারের সাইকেল?

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে।

বিতরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।

অর্থাৎ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম- প্রতিটি শ্রেণির প্রথম তিনজন মেধাবী ছাত্রী এ কর্মসূচির আওতায় আসবে।

কীভাবে পাওয়া যাবে সাইকেল?

এটি সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার হিসেবে দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদ্যালয়ভিত্তিক মেধাক্রমে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা সাইকেল পাওয়ার জন্য নির্বাচিত হবে।

যদিও শিক্ষার্থীদের আবেদন করতে হবে কি না, প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, বিদ্যালয়ের ফলাফল কোন সময়ের ভিত্তিতে বিবেচনা করা হবে এবং সাইকেল বিতরণের নির্দিষ্ট তারিখ কবে- এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশিত হয়নি। ফলে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

কেন দেওয়া হচ্ছে তিন লাখ সাইকেল?

মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার প্রবণতা কমানো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বিশেষ করে যেসব শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করে, তাদের জন্য বাইসাইকেল সহায়ক হতে পারে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইকেলের মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

ছাত্রীদের জন্য কেনা বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করতে বুধবার সকালে কয়েক ধরনের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সেগুলো চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রী বিনামূল্যে বাইসাইকেল পাবে। তবে কবে থেকে এবং কী প্রক্রিয়ায় বিতরণ শুরু হবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনায় জানা যাবে।