বিমানবন্দর দিয়ে যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী আসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। তবে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আগেই রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম কালবেলাকে সুইডেন আসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। পরে ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।