পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রোহিঙ্গা গণহত্যার রায় মেনে নিতে বাধ্য মিয়ানমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে নিতে বাধ্য মিয়ানমার।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের ফিরে যাবার নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার। নিজ দেশে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সকল অংশীদারদের সাথে জোর দিয়ে কাজ করবে।’

তিনি বলেন, ‘ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মাইলফলক। এ রায় চূড়ান্ত এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’

হুমায়ুন কবির বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুমাত্রিক অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছি। এ রায় নিরাপত্তা পরিষদে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জাতিসংঘ, অংশীজনসহ সবার সঙ্গে এ বিষয়ে জোরালোভাবে যোগাযোগ রাখব।’