সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৫০ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:৪৬ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।