যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:৫২ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এরপর এই হামলার নিন্দা জানায় মিশর। জবাবে নিজেদের আত্মরক্ষার যুক্তি দিয়ে পরবর্তীতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলার দাবি করে মার্কিন বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর-আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিসীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। তারা আরও জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা করেছে তারা।

এরপর নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে, এতে সেখানকার আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা। সূত্র: আল জাজিরা