নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। তাদের নীতিগত অবস্থান প্রায় একই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইসরায়েলের নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর আগে আইজেনকোটকে কেন প্রথম সুযোগ দেওয়া হয়েছে। জবাবে ট্রাম্প বলেন, নীতির দিক থেকে দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দুজনই তার সম্পর্কে ভালো কথা বলেছেন।
ট্রাম্প বলেন, আইজেনকোট তাকে ভালোবাসেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলে কী ঘটছে, তা তিনি এখনো ভালোভাবে দেখেননি। এটি আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।
গত মাসের ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপর আইজেনকোট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে চলেন।
নেতানিয়াহুর থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলেও আইজেনকোট এখন পর্যন্ত নীতিগত পার্থক্যগুলো স্পষ্ট করেননি। তবে তিনি নেতানিয়াহুর বিদায়ী জোটের চেয়ে তুলনামূলক মধ্যপন্থী সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। ওই জোটে কট্টর ডানপন্থী ও অতি-ধর্মীয় দলগুলো ছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
