আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।
তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করেছেন। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তাশরীফ।
পোস্টে তিনি লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
তিনি আরও লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’
