৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ওয়ানডে ম্যাচে ৪৩০ রানের টার্গেট। খেলা যারা দেখেন কিংবা বুঝেন, তাদের সবাই হয়তো ধরেই নিয়েছিলেন- এই ম্যাচ তাড়া করে জেতা সম্ভব নয়! কিন্তু এই অসম্ভব কাজটাই সম্ভব করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজে ৮৫৯ রানের ম্যাচে ইংলিশদের হতাশ করে ২ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

আর এই জয়ের মাধ্যমে হয়েছে রেকর্ড। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আর সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে এর অবস্থান দুই নম্বরে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।