ঢাকায় পুলিশের অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৫০, তেজগাঁও বিভাগ ৭৬, মতিঝিল বিভাগ ৬৮, ওয়ারী বিভাগ ৫০, লালবাগ বিভাগ ৪১, রমনা বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৩৫, গুলশান বিভাগ ১৮, গোয়েন্দা বিভাগ ৭ ও সিটিটিসি বিভাগ দুই জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেনসিডিল, নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
