ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ 

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৪, ২০ অক্টোবর ২০২৬

শেয়ার

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন।

এ ছাড়া রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তার আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও বিএনপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা দেড়টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রী মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও রক্তচন্দন গাছের চারা রোপণ করবেন।

পরে বিকাল তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এ সময় প্রায় ৪০ হাজার আখচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তবে এবার প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানিয়ে কোনো ধরনের ব্যানার বা ফেস্টুন টাঙানো হয়নি।

novelonlite28
umchltd